• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
রংপুর-১

৮০ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫১
অ+
অ-
৮০ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীর জয়

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।

বিজ্ঞাপন

১৩৯টি কেন্দ্রের সবগুলোর গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়—দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। দেখা যাচ্ছে, প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন রায়হান সিরাজী।

ভোট গণনা শেষে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উৎসবে মাতেন জামায়াতসহ ১১ দলীয় জোটের সমর্থকেরা। বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল, স্লোগান ও আনন্দের মাধ্যমে বিজয় উদযাপন করেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রায় রংপুর-১ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররাও।

বিজ্ঞাপন

রংপুর-১ আসনে আরও প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন- হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, কাঁচি প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহসানুল আরেফিন ও চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাম। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ২২৭ জন।

ফরহাদুজ্জামান ফারুক/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনবিএনপিজামায়াতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা