• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইসিকে ফলাফল না দিয়েই বাসায় চলে গেছেন ডিসিরা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩
অ+
অ-
ইসিকে ফলাফল না দিয়েই বাসায় চলে গেছেন ডিসিরা!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে একযোগে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একের পর এক নির্বাচন কমিশনে এলেও গণভোটের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল নির্বাচন কমিশনকে রিটার্নিং কর্মকতারা (ডিসি) দেয়নি বলেই জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে গণভোটের ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি কর্মকর্তারা জানান, অনেক আসন থেকে গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের তথ্যমতে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনার ডিসি (রিটার্নিং) সংসদ নির্বাচনের ফলাফলের চূড়ান্ত ফলাফলের তথ্য দিলেও গণভোটের তথ্য এখনো দেননি। নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে খোঁজ নেওয়ার পর জানা গেছে, ডিসিরা বাসায় চলে গেছেন। ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের বলে গেছে, শুক্রবার গণভোটের ফলাফল নির্বাচন কমিশনে পাঠাবেন। অর্থাৎ তাদের ফলাফল পাওয়ার ওপর গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা নির্ভর করছে বলে জানান কর্মকর্তারা।

এদিকে, চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ জয়ী হয়েছে। বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি। রাঙ্গামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি। এছাড়া খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।

বিজ্ঞাপন

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনসংসদ নির্বাচনগণভোট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান