মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৭ গাড়ি

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, সমপরিমাণ চালককেও প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি এখানে আনা হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কতটি গাড়ি যাবে—তাদের কাছে মন্ত্রিপরিষদ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তারা ৪৭টি গাড়ি ও তাদের চালককে প্রস্তুত রেখেছেন। পরবর্তীতে নির্দেশনা অনুসারে নতুন মন্ত্রীদের জন্য গাড়ি পাঠানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সকালে এমপিদের শপথের পর মন্ত্রীদের জন্য গাড়ি চেয়ে নির্দেশনা আসবে, আমরা সে অনুসারে গাড়ি পাঠাবো।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক চিঠিতে মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য ৬৮টি গাড়িতে ইলেকট্রনিক একসেস কন্ট্রোল সিস্টেমের আওতায় গোলাকার স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন পুলকে৷
এমএম/এমএন