সম্পর্ক আরও জোরদারের বার্তা দিলেন জাপানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। তিনি দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক অভিনন্দনপত্র বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন সানায়ে।
আরও পড়ুন
চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এনআই/এনএফ