বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে

বিভিন্ন কারণে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী পুনর্বিবেচনার জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
আজ (মঙ্গলবার) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, তথ্য অধিদফতর থেকে বিভিন্ন কারণে ইতোপূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন।
আরও পড়ুন
নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে বলেও এতে জানানো হয়েছে।
এসএইচআর/এনএফ