• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তলসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭
অ+
অ-
রাজধানীতে বিদেশি পিস্তলসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল্লাহ আল রাহিমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৯ নম্বর সড়কের ৯ নং বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানিয়েছেন, আব্দুল্লাহ আল রাহিম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় মাদক ব্যবসা, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। তিনি খিলক্ষেত ও বাড্ডা থানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। অভিযানে তার কাছ থেকে ৭.৬২ মিমি ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ডিভিআর ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিম উদ্ধার করা অস্ত্রটি তার নিজের বলে স্বীকার করেছেন। আগ্নেয়াস্ত্রটির বৈধতার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের দখল ও নিয়ন্ত্রণে রেখে তিনি এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটন করে জনমনে ভীতি সঞ্চার করতেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

এমএসি/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাবগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২