সেলিমা রহমানকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা রহমানকে দেখতে যান বিটু।
এ সময় তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
গত ২২ ফেব্রুয়ারি সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।
এএইচআর/এমএন