বিজ্ঞাপন

স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত : প্রণয় ভার্মা

অ+
অ-
স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত : প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং সমর্থন করে যাবে। 

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) রাজধানীর এক‌টি হোটেলে ভারতীয় হাইক‌মিশ‌ন আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা মনে করিয়ে দেয়, সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক বন্ধনও আমাদের সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে। 

প্রণয় ভার্মা ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের ভাগাভাগি করা ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে চলেছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ দুটি প্রাণবন্ত এবং দূরদর্শী সমাজ হিসেবে, আমরা একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি - যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কেবল আমাদের দুই দেশের জন্যই নয়, বরং বৃহত্তর অঞ্চলেও ভাগাভাগি করা সমৃদ্ধি আনতে পারি।

এনআই/জেডএস

বিজ্ঞাপন