ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত প্রতিনিধি দলের অংশগ্রহণ

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বিভিন্ন দেশের ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এমএসআই/এমএসএ