ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের ইফতার মাহফিল ও গেট টুগেদার অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের ইফতার মাহফিল ও গেট টুগেদার।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে অবস্থিত মমতাজ মহল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের আহ্বায়ক এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের মাইক্রোবায়োলজি ম্যানেজার মনোজিৎ কুমার রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর ও জেনিথ ফার্মার টেকনিক্যাল ডিরেক্টর হারুনুর রশিদ এবং বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক আরমান শুভ।
ফোরামের যুগ্ম আহ্বায়ক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র ম্যানেজার ফারজানা লতিফসহ ফোরামের আহ্বায়ক কমিটির সব সদস্য এবং সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের গঠনমূলক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত বিভিন্ন সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোকপাত করা হয়। বক্তারা দেশের ওষুধ শিল্পে মাইক্রোবায়োলজিস্টদের ভূমিকা এবং এই সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এমএসএ