লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
রোববার (৮ মার্চ) দূতাবাসের এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
সতর্কবার্তায় বাংলাদেশিদের উদ্দেশে বলা হয়, বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) বুরুজ আল বারাজনে এবং হাদাছ এলাকা ত্যাগ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
উল্লেখ্য, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী হামলা শুরু করেছে। সে কারণে এই অঞ্চল থেকে সব বাসিন্দা নিরাপদে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
এনআই/জেডএস