• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ০১:৫৩
অ+
অ-
ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক রদবদল করে ৭ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আদেশ বলা হয়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-১) ক্রাইম বিভাগে কর্মরত এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) তেজগাঁও বিভাগে কর্মরত মো. ফজলুল করিমকে একই বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) করা হয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) এস. এ. এম. ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগের সেকেন্ড ইন কমান্ড (২আইসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক মতিঝিল বিভাগের এডিসি ইমরানুল ইসলাম পিপিএম-সেবাকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করে পিওএম-পূর্ব বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাছ আলীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসএএ/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বদলিপুলিশডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী