চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
ইতোমধ্যে চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং মংলা বন্দর সংশ্লিষ্ট একাধিক প্রকল্প, চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর কাঠামোগত অনিয়ম, সিদ্ধান্ত গ্রহণে অস্বচ্ছতা এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে জাহাজ ক্রয় সংক্রান্ত ২ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৬টি জাহাজ ক্রয়ের প্রকল্পের দুর্নীতির অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আরএম/এমএসএ