• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০২:৪২
অ+
অ-
মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রোববার (১৫ মার্চ) মধ্যরাতে হঠাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

বিজ্ঞাপন

এর আগে রোববার বিকেল ৪ টায় বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় বিমানবন্দরের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা সংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে জানতে চান। তিনি যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানবন্দরের অবকাঠামোগত কার্যক্রম সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান বলেন, যাত্রীদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি তিনি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব বিমানবন্দর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এআর/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়সরকারশাহজালাল বিমানবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়