• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৮:০২
অ+
অ-
স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সদরঘাট থেকে নদীপথে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যাত্রীদের উন্নত সেবারমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এদিন বিকেল ৩ টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে পরিদর্শনে আসেন তিনি। এসময় লঞ্চ টার্মিনালে যাত্রীদের উন্নত সেবা দেওয়ার জন্য ট্রলি ও হুইলচেয়ার সার্ভিস উদ্বোধন করেন মন্ত্রী।

এরপর তিনি ঘাট শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদের কারণেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা ঈদযাত্রায় ঘাট ব্যবহার করা যাত্রীদের সহযোগিতা করবেন। মানবিক ও দায়িত্বশীল আচরণ করলে যাত্রীরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হন।

বিজ্ঞাপন

এরপর তিনি টার্মিনালের বিভিন্ন গেট, আস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, যাত্রীসেবা কেন্দ্র ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ঈদে বাড়ি ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা যাতে নিরাপদ, স্বস্তির ও আরামদায়ক হয় সেজন্য আমরা গত ১৫ দিন থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। সেইগুলো ঠিকভাবে ফাংশন করছে কিনা, তা দেখতেই এখানে আসা। আমরা চাই যাত্রীরা যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। একইসঙ্গে ঢাকায় ফেরার পথেও যেন কোন ভোগান্তির শিকার না হন সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম বর্তমানে নৌপরিবহনের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এনআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদযাত্রালঞ্চ চলাচল

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদযাত্রায় দশদিন ফ্রি কুলি সার্ভিস পাবেন লঞ্চযাত্রীরা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

Google News
সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন

বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রীনির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন