• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ২১:০১
অ+
অ-
চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে সুমি আক্তার (১৯) নামে এক নারী ও তার দুই বছর বয়সি মেয়ে ওয়াজিহা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। ঘটনার পর নিহত সুমির স্বামী সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ মিজানকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে পরিবারসহ গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিলেন মিজান। সুমি আক্তার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে এবং মিজান পটিয়া উপজেলার কৈয়গ্রাম মালিয়ারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সুমির দুলাভাই মো. এনামুল হক বলেন, তিন বছর আগে পারিবারিকভাবে সুমির সঙ্গে মিজানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। কিছুদিন আগে স্বর্ণ বন্ধক রাখা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে মিজান ফোন করে পরিবারের সদস্যদের জানান, তার স্ত্রী ও সন্তান আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ওড়নায় ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ দেখতে পান। তার দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনার পর মিজান ও তার মা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

নিহতের মা হোসনে আরা বেগম অভিযোগ করেন, বিকেলে মিজান ফোন করে জানান তার মেয়ে ও নাতনি মারা গেছে। এ সময় ফোনের অপর প্রান্তে তিনি মেয়ের কান্নাজড়িত কণ্ঠস্বর শুনতে পান বলে দাবি করেন।

তিনি বলেন, আমি বারবার মোবাইলটা মেয়েকে দিতে বললেও সে দেয়নি। কিছুক্ষণ পর শুনি দুজনই মারা গেছে। আমার মেয়ে ও নাতনিকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইদ্রিছ জানান, মিজান নিজেই তাকে ফোন করে স্ত্রী ও মেয়ের আত্মহত্যার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

ঈদে ফাঁকা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

ঈদে ফাঁকা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

ব্রহ্মপুত্রে মিলল কলেজছাত্রের ভাসমান মরদেহ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন