গাজীপুরে চার ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি পোশাক কারখানার আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮মার্চ) রাত ৯ টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ৯ টার দিকে কারখানার নিচ তলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার প্রহরিরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেয়া খবরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা আরও বাড়লে আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুর করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ০১: ০৩ মিনিট) আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, কারখানার ভেতর দাহ্য পদার্থ রয়েছে। আগুন পুরো ভবনে ছড়িয়ে গেছে। বর্তমানে ৮ টি ইউনিট কাজ করছে।
আশিক চৌধুরী/এমটিআই