বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

অ+
অ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার মডার্ন হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই ধাক্কার আঘাতেই গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, সিলিন্ডার বিস্ফোরণের পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ চালানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমআর/বিআরইউ