চট্টগ্রামের সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এমআর/এসএম
