বিজ্ঞাপন

শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

সারাদেশে ফুটবল-ক্রিকেটসহ খোঁজা হবে ৭ খেলার প্রতিভাবানদের

অ+
অ-
সারাদেশে ফুটবল-ক্রিকেটসহ খোঁজা হবে ৭ খেলার প্রতিভাবানদের

দেশের তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়াবিদদের খুঁজে বের করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় দেশজুড়ে ছড়িয়ে থাকা ৭টি ভিন্ন খেলার প্রতিভাবানদের এবার জাতীয় আঙিনায় আসার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী এপ্রিল মাস থেকেই শুরু হতে যাচ্ছে মাঠপর্যায়ের এই প্রতিভানুসন্ধান কার্যক্রম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি স্মারক প্রকাশিত হয়েছে।

স্মারকে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে দক্ষ খেলোয়াড় নির্বাচন করা হবে। পরে তাদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিভানুসন্ধানের এই বিশাল কর্মযজ্ঞ চলবে মোট সাতটি খেলায়। এগুলো হলো– ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডি। দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের এই প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করা হবে।

অধিদপ্তরের নির্দেশনায় আরও জানানো হয়, এই প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের প্রয়োজন হবে। এ কারণে বিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরএইচটি/বিআরইউ