বিজ্ঞাপন

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত অটোরিকশাচালকের মৃত্যু

অ+
অ-
চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত অটোরিকশাচালকের মৃত্যু

জায়গা সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন সিএনজিচালিত অটোরিকশাচালক মাহবুব আলম (৩২) মারা গেছেন। 

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার (৩০ মার্চ) তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের এজাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাহবুব আলমের সঙ্গে একই এলাকার সরাফত আলীর পুত্র নুর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ বেলা ১১টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহবুব আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় লোকজন আহত মাহবুব আলমকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. রায়হান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছিল মাহবুব আলমকে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমরুল জানান, ঘটনার দিনই থানায় মামলা রেকর্ড করা হয় এবং মামলার একমাত্র আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আহত মাহবুব আলমের মৃত্যু হওয়ায় মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এমআর/জেডএস