বিজ্ঞাপন

ডিপো থেকে বরাদ্দকৃত তেল বাইরে বিক্রির অভিযোগ, সরবরাহ বন্ধ

অ+
অ-
ডিপো থেকে বরাদ্দকৃত তেল বাইরে বিক্রির অভিযোগ, সরবরাহ বন্ধ

কৃষকদের জন্য বরাদ্দ ৩ হাজার লিটার ডিজেল বাইরে বিক্রি করায় বাগেরহাটের অগ্রণী ট্রেডার্সে তেল প্রদান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) ইস্যুকৃত এক চিঠিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

চিঠিতে বলা হয়, গত ২৯ মার্চ দৌলতপুর ডিপো থেকে আপনার প্যাকড্ পয়েন্ট ডিলারের অনুকূলে ৩ হাজার লিটার ডিজেল এলাকার কৃষকদের স্থানীয় চাহিদা মেটানোর জন্য সরবরাহ করা হয়। কিন্তু আপনারা এই পরিমাণ জ্বালানি তেল আপনার প্রতিষ্ঠানে না নিয়ে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যা সাতক্ষীরার জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।

প্যাকড্ পয়েন্ট ডিলারের অনুকূলে উত্তোলিত জ্বালানি তেল প্রতিষ্ঠান থেকে বিক্রি না করে অন্য জায়গায় বিক্রি করার কারণে আপনার প্যাকড পয়েন্ট ডিলারের অনুকূলে জ্বালানি তেলের সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে এবং আপনার প্যাকড পয়েন্ট ডিলার নিযুক্তিপত্র কেন বাতিল করা হবে না তার ব্যাখ্যা আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে বরাবর দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

ওএফএ/এমএন