বিজ্ঞাপন

গাবতলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

অ+
অ-
গাবতলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নুররাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুররাত মোহাম্মদপুর হাফিজা মাদ্রাসার ছাত্রী বলে জানিয়েছেন স্বজনরা। তার বাড়ি নোয়াখালীর সেনবাগের খেজুরিয়া গ্রামে। বাবার নাম মো. সোহাগ মিয়া। বর্তমানে পরিবারের সঙ্গে তারা মোহাম্মদপুরের ফিউচার হাউজিং রোড এলাকায় বসবাস করতেন।

নিহতের চাচা আবু হানিফ জানান, আজ দুপুর একটার দিকে গাবতলী বেড়িবাঁধ দিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিল তার ভাতিজি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিয়ে নুররাতকে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/বিআরইউ