বিজ্ঞাপন

উপনির্বাচন

বগুড়া ও শেরপুরের ২ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

অ+
অ-
বগুড়া ও শেরপুরের ২ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

উপনির্বাচন উপলক্ষ্যে বগুড়া ও শেরপুরের দুটি শূন্য আসনে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস, ১৯৯৬)’ এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এ ছুটি ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এই সাধারণ ছুটি কার্যকর থাকবে।

উল্লেখ্য, ওই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএইচআর/এমএসএ