রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবুলের বাবা আব্দুল করিম জানান, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আমার ছেলে বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানায়। আমরা শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় থাকি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস
