বিজ্ঞাপন

ভিজিটর ভিসার আবেদন বাতিলের কারণ জানাল যুক্তরাষ্ট্র

অ+
অ-
ভিজিটর ভিসার আবেদন বাতিলের কারণ জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম যথাযথভাবে না মানলে একজন কনস্যুলার কর্মকর্তা সেই ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) ভিজিটর ভিসাসংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের ওই বার্তায় উল্লেখ করা হয়, ভিজিটর ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের মনে রাখতে হবে– কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন যে আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার ইচ্ছা পোষণ করেন না, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

বার্তায় আরও উল্লেখ করা হয়, মূলত নিজের ভিসা সঠিকভাবে ব্যবহার করা আবেদনকারীর একান্ত নিজস্ব দায়িত্ব।

বিজ্ঞাপন

এনআই/বিআরইউ