রাজধানীর অভিজাত এলাকা গুলশানে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনার অভিযোগে অন্যতম আসামি মো. ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, গুলশান-১-এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা চালিয়ে দখলের ঘটনায় বাড়ির মালিক একটি মামলা দায়ের করেছিলেন। ইউসুফ সেই মামলার অন্যতম হোতা। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে এবং এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ১৯ মার্চ দুপুর ১২টার দিকে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে থাকা বাসিন্দা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বের করে দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
এমএসি/বিআরইউ
