বিজ্ঞাপন

মহাখালী-তেজগাঁও না গিয়ে বিকল্প পথে চলার অনুরোধ ডিএমপির

অ+
অ-
মহাখালী-তেজগাঁও না গিয়ে বিকল্প পথে চলার অনুরোধ ডিএমপির

রাজধানীর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) সকালের দিকে এ অবরোধ শুরু হয়।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, এ মুহূর্তে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাক কর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। ফলে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

এক্ষেত্রে ডাইরভাশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে পোস্টে।

বিজ্ঞাপন

ডাইভারশন পয়েন্টগুলো হলো: 

১। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে।

২। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁও-এর দিকে চলাচল করা যাবে।

বিজ্ঞাপন

৩। কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক- গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে।

৪। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।

এর আগে রোববার (৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড অবরোধ করেন নাসা গ্রুপের ৭০০-৮০০ শ্রমিক। এতে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শ্রমিকরা বেতন-ভাতা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের অনুরোধে আধা ঘণ্টার পর বেলা সোয়া ১১টায় তারা সড়ক ছেড়ে গার্মেন্টটির সামনে অবস্থান নেন।

এমএসি/জেডএস

বিজ্ঞাপন