বিজ্ঞাপন

চট্টগ্রামে আরও ৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

অ+
অ-
চট্টগ্রামে আরও ৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কোনো উন্নতি না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলের স্থবিরতা অব্যাহত রয়েছে। সোমবার (৬ এপ্রিল) আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন ফ্লাইট ও ১টি বহির্গমন ফ্লাইট রয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার ১টি আগমন ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। সোমবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি আগমন ফ্লাইট এবং ৬টি বহির্গমন ফ্লাইট সচল ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।

বিজ্ঞাপন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ২৬৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে স্বাভাবিকতা ফেরার সম্ভাবনা কম।

এমআর/জেডএস