বিজ্ঞাপন

শরীয়তপুর টু মোহাম্মদপুর: ইয়াবা ডেলিভারি দিতে এসে ধরা বৃদ্ধ

অ+
অ-
শরীয়তপুর টু মোহাম্মদপুর: ইয়াবা ডেলিভারি দিতে এসে ধরা বৃদ্ধ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইয়াবাসহ জাহাঙ্গীর (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৬ মার্চ) রাতে মোহাম্মদপুরের হায়দার বাবার মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, হায়দার বাবার মাজারে এক সন্দেহভাজন জাহাঙ্গীর নামে এক বৃদ্ধকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্যাকেটে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ জানান, শরীয়তপুরের জাজিরা থেকে রাসেল নামে এক ব্যক্তি তাকে মোহাম্মদপুরের হায়দার বাবার মাজার এলাকায় এক ব্যক্তির কাছে ডেলিভারি দিতে বলে। সেই অনুযায়ী তিনি মাজারে অপেক্ষা করেন এবং একপর্যায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। যে ব্যক্তির কাছে তিনি মাদক হস্তান্তর করতে এসেছেন ওই বৃদ্ধ তাকে চেনেন না। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছে, এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং এর আগেও তিনি ছয় থেকে সাতবার এই মাদক আনা-নেওয়ার কাজ করেছেন।

বিজ্ঞাপন

এসএএ/এএমকে

বিজ্ঞাপন