বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: পুলিশের হাতে আটক ১

অ+
অ-
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: পুলিশের হাতে আটক ১

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের ‘মেহেরবা প্লাজা’য় অবস্থিত ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি সিল তৈরির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল সিল তৈরির চেষ্টাকালে আবু তৈয়বকে হাতেনাতে আটক করা হয়।

আটক আবু তৈয়বের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তার বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

এমএম/এমএআর/