বিজ্ঞাপন

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার

অ+
অ-
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে থানার পলোগ্রাউন্ড স্কুলের বিপরীতে অফিসার্স ক্লাবের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাঙ্গীর প্রকাশ বলি (৫৩), নাসির উদ্দিন (৩৬), মো. ইউসুফ প্রকাশ সাজিদ (২৩), আতাউর রহমান (৪৩), ফরহাদ মিয়া (৩৬), মো. হাফিজুর রহমান সুমন (৪৪) এবং মো. আবুল কালাম প্রকাশ রবিন (২৮)। 

বিজ্ঞাপন

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা কোতোয়ালী থানার টাইগার পাস, ফলমন্ডি এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে দোকানপাট, বাসাবাড়ি এবং নিউ মার্কেট ও বিআরটিএ এলাকায় আসা পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ