বিজ্ঞাপন

তেজগাঁও শিল্পাঞ্চলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

অ+
অ-
তেজগাঁও শিল্পাঞ্চলে বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া লিচুবাগান এলাকা থেকে ওসমান গনি (৪৭) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে আটটায় ৯৯৯-এ খবর পেয়ে পূর্ব নাখালপাড়া লিচুবাগান এলাকার ৩৮২/৩ নম্বর ‘কাজী মঞ্জিল’-এর দ্বিতীয় তলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ওসমান গনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সোহাগীপাড়া এলাকার মানিক সরকারের ছেলে। 

বিজ্ঞাপন

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পূর্ব নাখালপাড়া লিচুবাগানের কাজী মঞ্জিলের দ্বিতীয় তলার ফ্ল্যাটে একা থাকতেন ওসমান গনি। পাশের বাসার ভাড়াটিয়া আলতাফ হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, গত ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

ইতোমধ্যেই মৃত ওসমান গনির স্ত্রীসহ নিকট আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ