বিজ্ঞাপন

দেশীয় ঐতিহ্যের টানে, নতুন রূপে লঞ্চ হলো ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম

অ+
অ-
দেশীয় ঐতিহ্যের টানে, নতুন রূপে লঞ্চ হলো ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম

আকিজ হাউজে এক বিশেষ ইভেন্টের মাধ্যমে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড(এএফবিএল)-এর জনপ্রিয় ব্র্যান্ড ক্লেমন নতুন রূপে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন লঞ্চ করে। এএফবিএল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম ক্যাম্পেইনটির শুভ উদ্বোধন করেন। 

বিজ্ঞাপন

এই ইভেন্টে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি জানানো হয় যে, এখন থেকে ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করেই দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ এক্সপ্লোর করতে পারবেন। ক্যাম্পেইনে দেশীয় ঐতিহ্য, শেকড়ের টান আর একান্ত বাংলাদেশি অনুভূতিকে উদযাপন করা হয়েছে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে বাংলাদেশের নিজস্ব কৃষ্টি, রঙিন সংস্কৃতি এবং অনন্য সৌন্দর্যকে এমনভাবে সামনে আনা হয়েছে যা দর্শকের মনে গর্ব এবং হৃদয়ে দেশের প্রতি অনুরাগ তৈরি করে।

মূল গল্পে দেখা যায় একজন বিদেশি বন্ধুকে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এর পরতে পরতে উঠে আসে পুরান ঢাকার সরু অলিগলি, ঐতিহ্যের টমটম গাড়ি, কাবাব, বিরিয়ানি, জামদানি শাড়ি আর রাজকীয় জমিদারবাড়ি। স্বাদের খোঁজে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহীর রসালো আম, বগুড়ার দই আর মন্ডা মিঠাই, ইলিশ, নাটোরের কাঁচাগোল্লা, চট্টগ্রামের মেজবানের কাছে। এছাড়া হাওর, নদী নালা আর উত্তাল সাগরের দৃশ্যের সাথে মেঠোপথের জারি সারি গানের সুর সবই এক সুতোয় গাঁথা হয়েছে। মিউজিক ভিডিওটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো, বিদেশি বন্ধুটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্য এক্সপ্লোর করছে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। 

ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করলেই এই ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করা যাবে। এখানে বিভাগভেদে তথ্য, জিআই পণ্য, ঐতিহ্যবাহী খাবার, স্থানীয় খ্যাতিমান ব্যক্তি এবং দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতার মাধ্যমে ক্লেমন কেবল একটি ব্র্যান্ড হিসেবে নয়, বরং দর্শকদের জন্য নিজ দেশ ঘুরে দেখার এক ডিজিটাল দরজা খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

একটি প্রাউড বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ক্লেমন “ক্লিয়ারলি বাংলাদেশি” ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরেছে বিশ্বদরবারে। ক্লেমন বিশ্বাস করে, এই ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির গৌরব দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে অনুভূত হবে। বর্তমানে ভিডিওটির পাশাপাশি ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মেও চলছে ব্যাপক প্রচারণা। নিউজ পোর্টালের জিডিএন ব্যানার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আউটডোর বিলবোর্ড, পোস্টার আর স্টিকারে ছেয়ে গেছে চারপাশ। সব মিলিয়ে ক্লেমন প্রমাণ করেছে, দেশপ্রেম আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি।

এনটি

বিজ্ঞাপন