বিজ্ঞাপন

হাতিয়ায় বিদেশি জাহাজ থেকে আনা অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

অ+
অ-
হাতিয়ায় বিদেশি জাহাজ থেকে আনা অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮শ লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, জব্দ করা অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

এমএসি/জেডএস

বিজ্ঞাপন