মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আগামীকাল (বুধবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বিজ্ঞাপন
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে এই মরদেহ গ্রহণ করবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, আগামীকাল এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং- EK0582 যোগে গিরিশ চন্দ্রের মরদেহ দেশে আসবে। সকাল ৮টা ৪০ মিনিটে এই মরদেহ গ্রহণ করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৮নং কার্গো গেট) থেকে তার মরদেহ হস্তান্তর করা হবে।
এমএম/এমএসএ
