বিজ্ঞাপন

তিন অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অ+
অ-
তিন অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই বিশেষ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল ৫টা ৩০ মিনিট থেকে দিবাগত রাত ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞাপন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নদীপথে চলাচলকারী সকল নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, আজ রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এআর/এমএসএ