ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মো. আব্দুল মান্নান

বাংলাদেশ জামায়াতে ইসলামী

মো. আব্দুল মান্নান
Symbol
রাজনৈতিক দল

বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রার্থী পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. মো. আব্দুল মান্নান। গেন্ডারিয়ার সতীশ রোডের স্থায়ী বাসিন্দা এই প্রার্থী পিএইচডি ডিগ্রিধারী এবং পেশাগতভাবে শিক্ষক (সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়)। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হলফনামা অনুযায়ী, তার ৪৮ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ থাকলেও তার স্ত্রী রশীদাহর নামে প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া প্রার্থীর ও তার স্ত্রীর নামে যথাক্রমে ৬ লাখ ও ১৭ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। উচ্চশিক্ষিত এই প্রার্থী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-৬
আসন নং ১৭৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী