ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মো. আব্দুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামী

মো. আব্দুল হক
Symbol
রাজনৈতিক দল

বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রার্থী পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল হক। কেরানীগঞ্জের আটি বাজারের বাসিন্দা এই প্রার্থী একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। শিক্ষাগত যোগ্যতায় তিনি দন্তচিকিৎসায় উচ্চতর স্নাতকোত্তর (এমডিএস) ডিগ্রিধারী।

হলফনামা অনুযায়ী, তার ২ কোটি ৫০ লাখ টাকার অস্থাবর এবং ১ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রীর নামে প্রায় ১৮ লাখ টাকার অস্থাবর সম্পদ থাকলেও কোনো স্থাবর সম্পদ নেই। ইতিপূর্বে কোনো নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা না থাকলেও একজন শিক্ষিত ও সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে তিনি এবার নতুন চমক সৃষ্টির লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছেন।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-২
আসন নং ১৭৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী