ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মেঘনা আলম

গণঅধিকার পরিষদ - জিওপি

মেঘনা আলম
Symbol
রাজনৈতিক দল

গণঅধিকার পরিষদ - জিওপি

প্রার্থী পরিচিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘনা আলম। বরিশালের গৌরনদীর স্থায়ী বাসিন্দা মেঘনা আলম পেশাগতভাবে একজন রাজনৈতিক প্রশিক্ষক ও উদ্যোক্তা। তিনি ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী একজন পরিচিত মডেল এবং পরিবেশ আন্দোলনকর্মী।

হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৫ লাখ ৩০ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯ লাখ ৬৮ হাজার টাকা। ইতিপূর্বে সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা না থাকলেও তরুণ ও নারী নেতৃত্ব বিকাশের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছেন। বিত্তবৈভবের চেয়েও ‘আধুনিক ঢাকা’ গড়ার পরিকল্পনা নিয়ে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

নির্বাচনী এলাকা

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-৮
আসন নং ১৮১
গণঅধিকার পরিষদ - জিওপি
গণঅধিকার পরিষদ - জিওপি