ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
গুরুত্বপূর্ণ তথ্য
প্রার্থী পরিচিতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বিএনপির মহাসচিব। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। পেশায় শিক্ষক ফখরুল ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে সংসদীয় রাজনীতির পথে যাত্রা শুরু করেন।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং কৃষি ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি একই সাথে বগুড়া-৬ ও ঠাকুরগাঁও-১ থেকে প্রার্থী হন এবং বগুড়া-৬ আসনে জয়লাভ করেন। স্বচ্ছ ভাবমূর্তি ও প্রজ্ঞাবান রাজনীতিক হিসেবে তিনি দলের ভেতরে-বাইরে অত্যন্ত শ্রদ্ধেয়।
নির্বাচনী এলাকা
প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নির্বাচনী ইতিহাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঠাকুরগাঁও-১
আসন নং ৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি






