ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মোহাম্মদ মজিবুর রহমান ভূঁঞা

আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি

মোহাম্মদ মজিবুর রহমান ভূঁঞা
Symbol
রাজনৈতিক দল

আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি

প্রার্থী পরিচিতি

মোহাম্মদ মজিবুর রহমান ভূঁঞা ওরফে মজিবুর রহমান মঞ্জু আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তবে দলের সংস্কার ইস্যুতে মতবিরোধের জেরে তিনি জামায়াত ত্যাগ করে নতুন ধারার রাজনীতি হিসেবে এবি পার্টি গঠন করেন। অধিকার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি ‘জন-আকাঙ্ক্ষার রাজনীতি’ প্রচার করে আসছেন।

জুলাই বিপ্লবে তার দলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ তার রাজনৈতিক অবস্থানকে আরও শক্ত করেছে। ফেনী-২ আসনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত এবং ভোটারদের কাছে বিকল্প ধারার রাজনীতির আহ্বান জানাচ্ছেন। এই আসনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ জয়নাল আবেদিন ওরফে ভিপি জয়নাল।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ফেনী-২
আসন নং ২৬৬
আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি