ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নাবিলা তাসনিদ

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

নাবিলা তাসনিদ
Symbol
রাজনৈতিক দল

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

প্রার্থী পরিচিতি

নাবিলা তাসনিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ‘এমবিএ’ এবং পেশায় একজন সফল ব্যবসায়ী। তিনি ‘তরমুজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত।

ঢাকার গুলশানের বাসিন্দা নাবিলার স্থায়ী নিবাস ধামরাইয়ের চৌহাটে। হলফনামা অনুযায়ী, তার ব্যক্তিগত অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৬২ লাখ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ১১ লাখ টাকার বেশি। নগদ ও ব্যাংক জমা মিলিয়ে তার প্রায় ৬৭ লাখ টাকার অর্থসম্পদ রয়েছে। এছাড়া টাঙ্গাইল ও নরসিংদীতে তার কৃষি জমি রয়েছে। রাজনৈতিকভাবে সক্রিয় হলেও সংসদ নির্বাচনে এটি তার প্রথম প্রতিদ্বন্দ্বিতা।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-২০
আসন নং ১৯৩
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি