ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মো. নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

মো. নাহিদ ইসলাম
Symbol
রাজনৈতিক দল

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

প্রার্থী পরিচিতি

নাহিদ ইসলাম বর্তমান বাংলাদেশের রাজনীতির এক উদীয়মান মুখ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন।

জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়ে তিনি নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) গঠন করেন এবং এর আহ্বায়ক নির্বাচিত হন। তরুণ ভোটারদের মধ্যে তার ব্যাপক প্রভাব রয়েছে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি ঢাকা-১১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম. এ. কাইয়ুমের মুখোমুখি হচ্ছেন।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ঢাকা-১১
আসন নং ১৮৪
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি