ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মো. নুরুল হক

গণঅধিকার পরিষদ - জিওপি

মো. নুরুল হক
Symbol
রাজনৈতিক দল

গণঅধিকার পরিষদ - জিওপি

প্রার্থী পরিচিতি

মো. নুরুল হক নুর পটুয়াখালীর গলাচিপার সন্তান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি পান। ২০১৯ সালে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে তিনি বিপুল ভোটে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশের লক্ষ্যে তিনি ‘গণঅধিকার পরিষদ’ গঠন করেন এবং বর্তমানে এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তার রাজনীতি মূলত তারুণ্য ও প্রবাসী অধিকারকে কেন্দ্র করে।

এর আগে তিনি সরাসরি সংসদ নির্বাচনে অংশ না নিলেও পটুয়াখালী-৩ আসনে তার ব্যক্তিগত ও পারিবারিক ভিত্তি বেশ মজবুত। সরকারবিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা তৃণমূল পর্যায়ে তাকে আলোচিত প্রার্থী করে তুলেছে। বিএনপি এই আসনটি তার জন্য ছাড় দিয়েছে। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন এই আসনে বেশ সক্রিয়।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
পটুয়াখালী-৩
আসন নং ১১৩
গণঅধিকার পরিষদ - জিওপি
গণঅধিকার পরিষদ - জিওপি