ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

রুমিন ফারহানা

স্বতন্ত্র

রুমিন ফারহানা
Symbol
রাজনৈতিক দল

স্বতন্ত্র

প্রার্থী পরিচিতি

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য। তিনি প্রখ্যাত রাজনীতিক অলি আহাদের কন্যা। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে তার জোরালো ও যুক্তিনির্ভর বক্তব্য তাকে জাতীয়ভাবে আলোচনায় নিয়ে আসে। পেশায় আইনজীবী রুমিন টকশো এবং রাজপথে বিএনপির অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে পরিচিত।

এবার তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই আসনে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জোটের প্রার্থীর বিরুদ্ধে তার এই অবস্থান এবং সংসদীয় অভিজ্ঞতার কারণে এই আসনটি সারা দেশের নজর কেড়েছে।

নির্বাচনী ইতিহাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়া-২
আসন নং ২৪৪
স্বতন্ত্র
স্বতন্ত্র