মো. সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি
গুরুত্বপূর্ণ তথ্য
প্রার্থী পরিচিতি
মো. সারজিস আলম ২০২৪ সালের জুলাই বিপ্লবের অন্যতম শীর্ষ সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এই মেধাবী শিক্ষার্থী ছাত্রজীবনে ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদ থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
২০২৫ সালে এনসিপি গঠিত হলে তিনি এর কেন্দ্রীয় নেতৃত্বে আসেন। তরুণ ও ছাত্র সমাজের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে নিজ জেলা পঞ্চগড় থেকে দাঁড়িয়ে তিনি অভিজ্ঞ রাজনীতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির।
নির্বাচনী এলাকা
প্রতিদ্বন্দ্বী প্রার্থী


মুহাম্মদ নওশাদ জমির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি


নাজমুল হক প্রধান
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল - বাংলাদেশ জাসদ


মো. আব্দুল ওয়াদুদ (বাদশা)
বাংলাদেশ সুপ্রীম পার্টি - বিএসপি


মো. ফেরদাউস আলম
বাংলাদেশ লেবার পার্টি


মো. মাহাফুজার রহমান
গণঅধিকার পরিষদ - জিওপি


মো. সিরাজুল ইসলাম
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট - বিএনএফ
নির্বাচনী ইতিহাস



