ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
শামা ওবায়েদ ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

রাজনৈতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি
গুরুত্বপূর্ণ তথ্য
প্রার্থী পরিচিতি
বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ লড়ছেন ফরিদপুর-২ আসন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। তরুণ ও উদীয়মান নারীনেত্রী হিসেবে তিনি বিএনপির আন্তর্জাতিক উইং ও সাংগঠনিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়। রাজপথের আন্দোলন এবং টকশোতে দলের জোরালো অবস্থান তুলে ধরার মাধ্যমে তিনি সাধারণ মানুষের নজর কেড়েছেন।
ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে তার পিতার বিশাল জনপ্রিয়তাকে তিনি নিজের সাংগঠনিক দক্ষতা দিয়ে আরও সুসংহত করেছেন। এবারের নির্বাচনে বিএনপি যে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের ওপর ভরসা করছে, শামা ওবায়েদ তার অন্যতম উদাহরণ।
নির্বাচনী এলাকা
নির্বাচনী ইতিহাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ফরিদপুর-২
আসন নং ২১২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি











