বিজ্ঞাপন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের

দলের চেয়াপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি করে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, সরকার জানে খালেদা জিয়া বাইরে থাকলে জনগণের যে স্রোত নামবে তাতে ক্ষমতায় থাকতে পারবে না। এই কারণে তাকে আটকে রাখা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে ((খালেদা জিয়া) বিদেশে পাঠানো ব্যবস্থা করতে বলা হয়েছে। এই সরকার অবৈধ হলেও তাকে বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে আমরা আশা করি।

এএইচআর/এমএ