• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

পরোক্ষভাবে ভোট চুরিতে জড়িতদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৩, ২১:৩৮
অ+
অ-
পরোক্ষভাবে ভোট চুরিতে জড়িতদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ভোট চোর। তারা সমগ্র বিশ্বের কাছে ভোট চোর হিসেবে পরিচিতি লাভ করেছে। ভোট চুরির জন্য তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। পরোক্ষভাবে ভোট চুরিতে জড়িতদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসবে

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশের নির্বাচন দেখতে চায়। আমরা বলি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিদেশিরা একই কথা বলছে। তারা বলছে ভোট চোরদের আমরা মানি না। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত রোড মার্চ কর্মসূচি শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

চট্টগ্রামে রাতেও চলছে বিএনপির সমাবেশ

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ভিসা নীতিতে বলা হয়েছে, সরাসরি ভোট চুরি করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। আবার পরোক্ষভাবে ভোট চুরি করলেও নিষেধাজ্ঞা দেওয়া হবে। আমরা জানি, এই ফ্যাসিস্টরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন ফায়সালা হবে রাজপথে। 

নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, এবার ভোট চোরদের পাহারা দিতে হবে। ভোট চোরদের মধ্যে আছে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। আরও আছে লুটেরা ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা। এবার তথ্যপ্রমাণের ভিত্তিতে পরোক্ষভাবে ভোট চুরিতে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাই তাদের গভীরভাবে নজরদারি রাখতে হবে। 

আরও পড়ুন

চট্টগ্রামে বিএনপির গাড়িবহরে হামলার অভিযোগ
৬ দিনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। কারণ তারা চুরি করে আমেরিকা যেসব সম্পদ জমা করেছে, সেগুলো বাজেয়াপ্ত হবে। তারাও জানে এবার আগের মতো ভোট চুরি করা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমরা কাউকে পাথর মারছি না। কাউকে আক্রমণ করছি না। সরকার আক্রমণ করছে। আমরা প্রতিবাদের মাধ্যমে আন্দোলন করছি। যদি বাধা দেন তবে প্রতিরোধ করব। আপনারা তৈরি থাকেন। সরকার পতনে বাংলাদেশের মানুষ আর দিনও অপেক্ষা করতে চায় না।

খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত রোড মার্চ কর্মসূচি বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে শুরু হয়। সেখানে প্রথমে জনসভা আয়োজন করা হয়। এরপর রোড মার্চ কর্মসূচি ফেনীর মহিপালে হবে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রামের দিকে রওনা দেয় বিএনপির রোড মার্চের বহর। চট্টগ্রামে প্রথমে মিরসরাই উপজেলায় পথসভা হয়। বর্তমানে চট্টগ্রাম মহানগরের সমাবেশে যোগ দিয়ে শেষ হবে রোড মার্চে কর্মসূচি। 

এমআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিভিসা নিষেধাজ্ঞাআওয়ামী লীগনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু